1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৬০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পৌরশহর থেকে একজন ভিকটিম উদ্ধারসহ অভিযুক্ত ধর্ষকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
বুধবার (৮ মার্চ) রাত ১ টার দিকে পৌরশহরের বিশ্বাসপাড়া এলাকার একটি বাড়ি থেকে ভিকটিম উদ্ধারপূর্বক তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার  সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।
গ্রেপ্তারকৃত হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে মামুন হোসেন (৩৬)।
র‌্যাব জানায়, অভিযুক্ত  মামুন হোসেন গোপনে ভিকটিম এর কাপড় বদলানোর ভিডিও  ধারণ করে এবং এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল  করে প্রায় ছয় মাস  বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে মঙ্গলবার ( ৭ মার্চ) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে  ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ডেকে  জয়পুরহাট জেলার বিশ্বাস পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম রাত ১১ টার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানালে সাথে সাথে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভিকটিমকে উদ্ধারপূর্বক অভিযুক্ত  ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষক মামুন হোসেন কে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION