1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৬ সদস্য গ্রেপ্তার - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৬ সদস্য গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৭৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট শহরে সম্প্রতি সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চালাকালে এক  ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এর পর বিশেষ অভিযান পরিচালনা করে ৬ টি চোরাই মোটরসাইকেলসহ  সংঘবদ্ধ  চোর চক্রের ৬  সদস্যদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফ্রিং করে এসব তথ্য জানান জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা  হলেন- তাওসিব হাসান,রবিউল ইসলাম, সোহানুর রহমান সোহান, শামীম হোসেন, মিম হোসেন, আলফার হোসেন।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি  রাত ৮ টায় সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে  থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত  ১ মার্চ  জয়পুরহাট থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক রাশেদ  এরপর পুলিশ রবিউলকে  গ্রেফতার  করে পরে তার  দেওয়া তথ্যে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের  আরও  ৫ জনকে  গ্রেফতার  করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ১০-১২ জনের একটি গ্রুপ এই চক্রের সঙ্গে জড়িত। মোটরসাইকেল চুরিতে দুটি মাস্টার কি ব্যবহার করতেন তারা। ওই মাস্টার কি দিয়ে এক মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেতেন। এর আগেও বেশ কিছু মোটরসাইকেল জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে চুরি করে বিক্রি করেছেন তারা।
প্রেস ব্রিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল-মামুন প্রমুখ  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION