1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা - Bangladesh Khabor
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ছয় বলে ১২ রান করেছেন, কিন্তু আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি: পার্থ সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল ফায়ার সার্ভিসের নতুন পরিচালক কর্নেল মাহমুদুল এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে আপন শ্বশুরকে হত্যার দায়ে জামাতার যাবজ্জীবন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৩৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, পৌর পরিষদ, জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী, পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে টুঙ্গিপাড়া পৌরসভা, নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের নেতৃত্বে জেলা এলজিইডি, নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল ও উপ-বিভাগীয় প্রকৌশলী বিএম ইছানুল কবীরের নেতৃত্বে জেলা পানি উন্নয়ন বোর্ড, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে ছাত্রলীগ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে, ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা.নাহিদ ফেরদৌসি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন।

অপরদিকে, দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু সাইক্লিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সাইক্লিং ক্লাব -এ প্রতিযোগীতার আয়োজন করে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ সাইক্লিং প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা ফুটবল ফেডারেশনের আহবায়ক আব্দুল মান্নান মানি। এ সময় কাবাডি ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের প্রশাসক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ প্রতিযোগীতায় জেলার প্রায় দুই ’শ জন ছেলে মেয়ে অংশ নেন। এর মধ্যে ১২০ জন ছেলে ও ৮০ জন মেয়ে রয়েছেন। এ প্রতিযোগীতায় ইন্ডিভিজুয়্যাল পারসুটে মেয়েরা ১ হাজার মিটার ও ছেলেরা ২ হাজার মিটার রেসে অংশ নেয়।

এসব কর্মসূচীতে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION