1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৯৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৭ মার্চ বিকালে জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা.নাহিদ ফেরদৌসি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো. রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমূখ।

পরে জেলা শিল্পকলা একাডেমি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে দিবসটিকে কেন্দ্র করে সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এছাড়াও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION