1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৬৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হবে।

উক্ত ইউপি নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ মার্চ) বিকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনাতনে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, রিটার্নিং অফিসার ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদর উদ্দিন, নির্বাচনে অংশ নেওয়া সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য
গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউপি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION