1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত  - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

অভয়নগরে মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত 

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৮৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে মাছের ঘের থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত, সে রাশেদ (২৮) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের উলুর বটতলা নামক স্থানের আজিজুর রহমান সরদারের মাছের ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশেদ ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ি গ্রামের জসীম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।
ঘের মালিক আজিজুর রহমান সরদার জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে তিনি মাছের খাবার দিতে ঘেরে যান। এসময় ধোপাদী-ডহরমশিয়াহাটী সংযোগ সড়ক সংলগ্ন ঘেরের পাড়ে জিন্সের প্যান্ট ও কালো টিশার্ট পরা গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘের থেকে মরদেহ উদ্ধার করে।
ধোপাদী গ্রামের বাসিন্দা যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা জানান, জিন্সের প্যান্ট ও টিশার্ট পরা নিহত যুবকের গলায় চিকন রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। ঘটনা’ স্থালের সামনের সড়কে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বহিরাগত যুবকদের মোটরসাইকেলযোগে আনাগোনা করতে দেখা যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, মাছের ঘের থেকে রাশেদ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION