1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্ষেতলালে দু'দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ক্ষেতলালে দু’দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৩৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরের সকল স্তরের শিক্ষকদের সঙ্গে দু’দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. সামসুল আলম।
শুক্রবার বেলা ৩ টায় ক্ষেতলাল সরকারি এস এ কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ৩ হাজার শিক্ষককে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, জয়পুরহাট-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর উদ্যোগে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষকদের নিয়ে দু’ দিন ব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আয়োজন করেন তিনি।
উদ্ধোধনী আলোচনা সভা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান।
সম্মানিত অতিথি জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যক্তিগত সহকারী ও বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তিন উপজেলা নির্বাহি কর্মকর্তা সহ শিক্ষক প্রতিনিধি, মেয়র, জনপ্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION