1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩২৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত  এলাকা হতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধলাহার সীমান্ত এলাকা হতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি, জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের বিরিঞ্চি গ্রামের আইয়ুব আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)।
র‌্যাব জানায়, জয়পুরহাট সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে  ফেন্সিডিল-১৯৯ বোতলসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ আমিনুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামি ধলাহার সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছেন বলে আমরা খবর পেয়েছি। আর রাতে ওই মাদক ঢাকায় বাসে করে অন্য পাটিতে পৌছে দেওয়া হবে।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে একটি চৌকশ অপারেশন দল ধলাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর  বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION