1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বাকেরগঞ্জে বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৯৩ জন পঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকায় বাসচাপায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৮.৫০ মিনিটে দুদিনের ছুটি শেষে বাকেরগঞ্জ থেকে কর্মস্থল বরগুনায় যাওয়ার সময় বাকেরগঞ্জ টু বরগুনা মহাসড়কের কাঠালতলী নামক স্থানে দুর্ঘটনার শিকার হন এই পুলিশ কর্মকর্তা।

নিহত মোঃ নজরুল ইসলাম বরগুনা জেলার বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন।

বৃহস্পতিবার সকালে মোঃ নজরুল ইসলাম বাকেরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বরগুনায় উদ্দেশ্যে যাচ্ছিলেন।এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গারি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, ২ মার্চ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ এর সুরাতাল শেষে পোস্টমর্টেম এর জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল মরগে পাঠানো হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের মৃতদেহ জানাজা শেষে বাকেরগঞ্জে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। হানিফ পরিবহনের ঘাতক বাসটিকে বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION