1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ৫ দিন ব্যাপী সুকান্ত মেলার শুভ উদ্বোধন - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় ৫ দিন ব্যাপী সুকান্ত মেলার শুভ উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৫৯ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ার উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈত্রিক ভিটায় ৫ দিন ব্যাপী সুকান্ত মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে গত কাল বুধবার (১ মার্চ) সন্ধ্যায় মেলা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায় ও জেলা প্রশাসন গোপালগঞ্জ।

কাজী মাহাবুবুল আলম জেলা প্রশাসক গোপালগঞ্জ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কবির প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে উক্ত মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, নব নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- কবি ও আবৃতি শিল্পী প্রদ্যোত রায়। এ সময় অন্যদের মধ্যে – সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, কোটালীপাড়া উদীচি সভাপতি অশোক কর্মকার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার গোপালগঞ্জ আরিফ হোসেন, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লস্কা সরকার, রুহুল আমিন খান, দিলীপ ভাবুক, মিন্টু রায়, হাবিবুর রহমান মুকুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

জারি, বাউল, নৃত্য, আবৃতি, সামাজিক যাত্রাপালা সহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী রবিবার এ মেলা শেষ হবে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION