1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জাতীয় বীমা দিবস পালিত - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

কোটালীপাড়ায় জাতীয় বীমা দিবস পালিত

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৩৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার : “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই শ্লোগানের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টায় এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হল রুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিআরডিবি চেয়ারম্যান, বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারি ভাবে নব নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা। বিশেষ অতিথি ছিলেন- কৃষি অফিসার নিটুল রায়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ব্রাঞ্চ ইনচার্জ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স অশোক মন্ডল, সিনিয়র একাউন্স অফিসার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আল আমিন শেখ, এজিএম পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিনয় কৃষ্ণ বিশ্বাস, গ্রাহক ময়না বেগম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম, মতিয়ার রহমান হাওলাদার, ইসলামুল হুদা, সাবিনা ইয়াসমিন, ফারজানা আক্তার, নাসরিন আক্তার , দোলেনা বেগম সহ বিভিন্ন বীমা কোম্পানি থেকে আগত সংগঠক, ইউনিট ম্যানেজার, প্রতিনিধি ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।

সব শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বীমা গ্রাহকদের হাতে বীমা দাবীর চেক তুলে দেন অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION