1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে খাল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

ঝালকাঠিতে খাল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৫৭ জন পঠিত
ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচা বালিয়া গ্রামের দেড়গো বাড়ির গোপ নামক এলাকার থেকে মঙ্গলবার দুপুর দুইটায় এক নবজাতক শিশুর মরদেহ যার বয়স ( আনুমানিক ১/২ দিন ) উদ্ধার করে ঝালকাঠির সদর থানা পুলিশ।
খালের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকটি দেখতে পাওয়া প্রতক্ষ্যদর্শী কাঁচাবালিয়া গ্রামের মৃত হান্নান মল্লিকের স্ত্রী ছালেহা বেগম জানান, আজ সকালে খালের পাড় সংলগ্ন রাস্তার থেকে হেটে যাওয়ার সময় খালের উপর একটি বাঁশের সাঁকোর খুটির সাথে আটকে থাকা ভাসমান অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পান। এ সময় ছালেহা বেগম খাল পাড়ে নেমে নবজাতক শিশুটিকে খাল থেকে উপরে উঠিয়ে নিয়ে আসেন।
 ছালেহা বেগম আরো জানায়, উপরে উঠানোর পর দেখতে পাই নবজাতক শিশুটি একটি কন্যা শিশু। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকাতে মৃত নারীদের গোসল করানো কাজ করছি। তারই সুবাদে শিশুটিকে উপরে উঠিয়ে পার্শবর্তী কবর স্থানে নিয়ে যাই সেখানে শিশুটিকে পানি দিয়ে গোসল করাই এবং আমার বসত ঘর থেকে আমার ব্যবহারিত একটি সাদা উড়না এনে তার দেহ ঢেকে দেই । কিছুক্ষন পড়ে আমার ছেলে বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশকে জানালে দুপুরে আমাদের এখানে ঝালকাঠি থানা থেকে পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়।
এ বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘দুপুরে পুলিশ নবজাতক কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করেছে। এখনো নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তবে আমাদের অনুসন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION