1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কোটালীপাড়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৯ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : “স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানের মধ্যদিয়ে গোপালগঞ্জের
কোটালীপাড়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৩ ফিতা কেটে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠ চত্তরে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় এক অনুষ্ঠান বান্তবায়ন করে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, কৃষি কর্মকর্তা নিটুলরায়, খামারী নাসির উদ্দিন শেখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশ্রাফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ,সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির হোসেন খান, মিজানুর রহমান তাজ বুলবুল, আতিকুজ্জামান বাদল, প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা সবুজ রায়, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আকবর আলী হাজরাসহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে প্রদর্শনীতে আগত খামারীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। সব শেষে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION