1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় সংসদ সদস্য রিপুকে সংবর্ধনা - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

বগুড়ায় সংসদ সদস্য রিপুকে সংবর্ধনা

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯০ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া : বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য রাগেবুল আহসান রিপুকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ট্রাস্টের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ট্রাস্ট বগুড়ার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। তারা নিজেদের জীবন বাজি রেখে যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ জেলার সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION