1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে বাবুর্চির হাতে মাদ্রাসা শিক্ষার্থী জখম - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

দুমকিতে বাবুর্চির হাতে মাদ্রাসা শিক্ষার্থী জখম

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ জন পঠিত

কহিনুর বেগম,  পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় মাদ্রাসা থেকে না বলে বাড়িতে যাওয়ার কারণে আবুবকর সিদ্দীক(১১) নামে এক শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়কভাবে পিটিয়ে জখম করেছেন ওই মাদ্রাসার বাবুর্চি।

বুধবার সকাল ১০টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পশ্চিম মুরাদিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের হাসেমিয়া ছালেহিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

একইদিন বিকেলে আবুবকরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবুবকর শ্রীরামপুর ইউনিয়নের জামলা গ্রামের আবুল কালামের ছেলে এবং ওই মাদ্রাসার ছাত্র।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত বাবুর্চি। অভিযুক্ত বাবুর্চি ফিরুজ মুরাদিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের আক্কেল আলী দেওয়ানের ছেলে।

মাদ্রাসার শিক্ষার্থীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে জামলা গ্রামের আবুল কালামের ছেলে আবুবকর মুরাদিয়া ইউনিয়নের হাসেমিয়া ছালেহিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় পড়তো। আবুবকর ২১শে ফেব্রুয়ারিতে বাড়িতে মাকে দেখতে গেলে পরের দিন তার দাদা আবদুর রহমান খান নিজ দায়িত্বে ওই মাদ্রাসায় শিক্ষকদের কাছে বুঝিয়ে দিয়ে যান।

কিন্তু বাবুর্চি ফিরুজ ক্লাসে গিয়ে শিক্ষকের অনুপস্থিতে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে পিঠে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে তার চাচা জহিরুল ইসলাম মাদ্রাসা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মাকে দেখতে মনে চাইলে না বলে বাড়ি গেছিলো উল্লেখ করে ওই মাদ্রাসার শিক্ষার্থী জানায়, বুধবার সকালে আবার মাদ্রাসায় গেলে কিছু না বলেই ক্লাসে গিয়ে বাবুর্চি আমাকে বেত দিয়ে মারতে শুরু করেন। অনেক অনুনয় আর কাকুতি-মিনতি করলেও মন গলেনি তার।

আবুবকরকে এমন বর্বরোচিত নির্যাতনের সুষ্ঠু বিচার ও বাবুর্চিকে দ্রুত গ্রেফতার চান তার বাবা আবুল কালাম ও চাচা মোঃ জহিরুল ইসলাম।

তারা বলেন, আবুবকরকে যে বাবুর্চি নির্যাতন করেছে শুধু তারই বিচার চাই আমরা।

ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করে মাদ্রাসার পরিচালক মোঃ আবু জাফর বলেন, আগামীকাল মাগরিব বাদ কমিটির সকলকে বসে ওই বাবুর্চির বিচার করা হবে।

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION