1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির ‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

জয়পুরহাট ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট জেলা গোয়েন্দা সংস্থা (ডিবির) একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পৌর শহর এ অভিযান পরিচালনা করা হয়।
গত বুধবার ১৫ ফেব্রুয়ারি বিকালে জয়পুরহাট জোলা পুলিশের, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ, শাহেদ আল মামুনের নেতৃত্বে এস আই নিঃ ফারুক ও এসআই নিঃ মিজাজানুর রহমান অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট পৌর শহর অন্তর্গত আদর্শপাড়া গ্রাম হতে ২০ কেজি গাঁজাসহ আসামী ১ রানু শফি (৫৬) পিতা মৃতঃ মতিয়ার রহমান সাং আটুল শান্তিনগর, থানা ও জেলা জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামি পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ব্যবসা করে আসছিল। আটক আসামি উদ্ধারকৃত গাঁজাসহ জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে জয়পুরহাট  জেলার সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবির) অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION