1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রংপুর জেলা আ.লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, ১ নম্বর সদস্য জয় - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

রংপুর জেলা আ.লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, ১ নম্বর সদস্য জয়

  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য। কমিটির এক নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি শনিবার (১১ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়।

গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফার ভরাডুবির চার দিন পর চলতি বছরের ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হলেন ছায়াদত হোসেন (বকুল)। তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন- মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ। এছাড়া রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্য হিসেবে আছেন।

এছাড়া সদস্য হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম। সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেনও সদস্য হিসেবে আছেন।

যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী গণমাধ্যমকে জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) কমিটি ঘোষণা করা হলেও আজ (১২ ফেব্রুয়ারি) তা তিনি জানতে পারেন। ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। তবে কবে নাগাদ সম্মেলন হতে পারে, তা তিনি জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION