1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড - Bangladesh Khabor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্বে সেনাবাহিনীর ৭ মেজর জেনারেল বাউফলে নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের মতবিনিময় সভা সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসিকে গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি বাউফলের কাছিপাড়া লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, যাত্রীদের হয়রানির দাবি গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

‘ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুন খানকে স্যার না বলে ভাই ডাকায় স্থানীয় এক সাংবাদিকের ওপর রেগে গিয়ে তাকে বলেন, আমি আপনার কেমন ভাই’? শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে মুঠোফোনে একটি সংবাদের বক্তব্য নেওয়ার সময় এমন ঘটনা ঘটেছে।

জানা যায়, সদর উপজেলার ঘোষেরচর মৌজার একটি জমির বিষয়ে মুঠোফোনে বক্তব্য নিতে ফোন করেন আশিক জামান নামের গোপালগঞ্জের এক স্থানীয় সাংবাদিক। এ সময় এসিল্যান্ডকে নিজের পরিচয় দিয়ে বক্তব্য নেওয়ার শুরুতেই ‘ভাই যে বিষয়ে ফোন দিয়েছি’ বলাতে ওই এসিল্যান্ড রেগে গিয়ে সাংবাদিককে বলেন, ‘তার আগে বলেন আপনি এসিল্যান্ডকে ভাই কেন বলতেছেন, আমি আপনার কেমন ভাই’। পরে একজন সাংবাদিক এসিল্যান্ডকে কী বলে ডাকবে তা জানতে চাইলে মামুন খান বলেন, একজন সাংবাদিক কী এসিল্যান্ডকে ভাই বলে ডাকবে? আপনার স্যার ডাকতে হবে না। আপনার ভাববেশি। আপনি স্যার বলতে বাধ্য নন কিন্তু মিনিমাম একটা ডেকোরাম আছে।

স্যার ডাকলে তিনি খুশি কিনা জানতে চাইলে তিনি বলেন, না না আপনার স্যার ডাকতে হবে না। কিন্তু কখনো ভাই ডাকবেন না। এটা ফরমাল কোনো ডেকোরাম না।

এ বিষয়ে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের নির্বাহী সদস্য ও স্থানীয় সাংবাদিক বাদল সাহা বলেন, সাংবাদিকেরা কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারীকে স্যার বলতে বাধ্য নয়। যদি তাকে স্যার ডাকতে হয় তবে প্রজাতন্ত্রের কর্মচারীরাই ডাকবেন। কোনো সাংবাদিক তাদের স্যার ডাকবেন না। এ বিষয়ে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনাও দিয়েছেন। আর ভাই বলাটা দোষের না।

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাবেত আহমেদ বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তাকে কেন স্যার ডাকতে হবে। এটা সাংবাদিকতার কোনো নিয়মে লেখা নাই যে একজন রাষ্ট্রের চতুর্থস্তম্ভ হয়ে একজন প্রজাতন্ত্রের কর্মকর্তাকে স্যার ডাকতে হবে। আর ভাই বলা তো দোষ বা ভুল কিছু না। ভাই ডাক শুনে যদি কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী ক্ষেপে যান তাহলে বুঝতে হবে সেটি তার অহংকারের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, নিয়মবহির্ভূতভাবে মোবাইল কোর্টের মাধ্যমে এক ড্রেজার মালিককে সাজা ও জরিমানা প্রদানের জন্য গত বছরের ৬ ডিসেম্বর এসিল্যান্ড মামুন খানকে ৬ মাসের জন্য বিচারিক ক্ষমতা কেড়ে নেয় হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION