1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্দুকের নলে নয়, আ'লীগ ক্ষমতায় জনগণের ভোটে: স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বন্দুকের নলে নয়, আ’লীগ ক্ষমতায় জনগণের ভোটে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ এমন একটি দল, যারা হত্যাকাণ্ডে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনোই বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসে না, ক্ষমতায় আসে জনগণের ভোটে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা আর কোনো অন্ধকারে যাব না। আলোকিত বাংলাদেশ দেখে ফেলেছি, তার স্বাদ নিয়ে ফেলেছি। জঙ্গিবাদের উত্থান দেখেছি, আর সন্ত্রাসের শিকার হতে চাই না। অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আলোকিত বাংলাদেশ পেয়েছি। জনগণের একটাই কথা— আবারও শেখ হাসিনা বিজয়ী হবেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ পূর্ণ হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন শেখ হাসিনা। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে গেলেও বিএনপি-জামায়াত দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার আবদুল মান্নান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ঈদগাহ কমপ্লেক্সের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION