1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা চান নারী সংসারের হাল ধরুক: মতিয়া চৌধুরী - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

শেখ হাসিনা চান নারী সংসারের হাল ধরুক: মতিয়া চৌধুরী

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩৪ জন পঠিত

ডেস্ক রিপোট : জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নানামুখী পদক্ষেপ নিয়েছেন। তিনি চান নারী সংসারের হাল ধরুক। তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে যেমন তার পিতার কাছ থেকে রাজনীতি নিয়েছেন, অন্য দিকে তার মাতার স্বর্বংসহা অর্থাৎ সবক্ষেত্রে মানিয়ে নেয়ার বিরল ক্ষমতা তা প্রধানমন্ত্রীর আছে। প্রধানমন্ত্রী কখনো মরণের ভয় পান না, তিনি সবকিছু উপেক্ষা করে এগিয়ে যান।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, মহামারি করোনা শেষে আমরা উঠে দাঁড়িয়েছি, কিন্তু ভয়াবহ ইউক্রেন যুদ্ধ যা কেউই চিন্তা করতে পারেনি। একই সঙ্গে আমরা দেখতে পারছি সমগ্রবিশ্ব যুদ্ধের কারণে শুল্ক বাণিজ্য নিষেধাজ্ঞার শিকার হয়ে পড়েছে। বৃহৎ অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো অর্থনৈতিক সংকট রয়েছে। কোভিড সংকট শেষে ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি বিশ্বে খাদ্য উৎপাদন ব্যাহত করেছে বলে খাদ্য মূল্য বেড়ে গেছে। বিশ্বব্যাপী সম্পদ ও আয়ের বৈষম্য বেড়েছে, যা আমরা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় দেখতে পেয়েছিলাম।

তিনি বলেন, আন্তর্জাতিক এই পরিমণ্ডলে ২০২২ সাল ছিল আমাদের জন্য কঠিন সময়, এই সঙ্গে গৌরবের সময়, কেননা ২০২২ সালে আমরা নিজম্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছি। আজ এই সেতু পার হয়ে মানুষ মেট্রোরেল দেখে তাদের আশা মিটাচ্ছে।

সংসদ উপনেতা বলেন, বিএনপি আমলে সারাদেশে নৈরাজ্য অরাজকতা বিরাজ করছিল। সেই অসময়ে শেখ হাসিনা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন। আজ কিসিঞ্জারের সেই তলাবিহীন দেশের কতটা উন্নতি ঘটেছে, তা দেখতে আসার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

মতিয়া চৌধুরী বলেন, রাজনীতিতে ভিন্ন মত থাকবে কিছু বিরোধীতা থাকবে, কিন্তু এভাবে মানুষ হত্যা? বিএনপি তা করে দেখিয়েছে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, বাস ট্রেনে, স্কুল কলেজে আগুন দিয়ে জাতীয় সম্পদের ক্ষতি করেছে। ২১ আগস্টে গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION