1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডি'র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা - Bangladesh Khabor
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর ওপর হামলার অভিযোগ “আমি সেবক, এমপি বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ” : ড. মাসুদ, এমপি পল্লী সেবা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ এর সঞ্চয়ী গ্রাহকদের ভোগান্তি চরমে আড়াইহাজারে ৪ জনকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ১ গোপালগঞ্জে বাজার মনিটরিং -এ নেতৃত্ব দিলেন নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবর অ্যাটর্নি জেনারেল পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেখতে চায় আইনজীবী ও জেলাবাসী সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে অগ্নিবীনা শিল্প ও সাহিত্য সংসদ এর উদ্যোগে ভাষা দিবস পালিত রূপগঞ্জে মাহে রমজান উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৫ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক যে অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় এলজিইডি ঢাকা বিভাগীয় দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী শফিউল আজম এবং মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রাশেদী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে ল্যাবরেটরি স্থাপন, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ও চলমান বেশ কয়েকটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION