1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ব্যবসায়ীর চেকের পাতা লুটের ঘটনায় আদালতে মামলা - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

অভয়নগরে ব্যবসায়ীর চেকের পাতা লুটের ঘটনায় আদালতে মামলা

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮১ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলায় এক ব্যবসায়ীর চেক বই লুটের ঘটনায় ৫ জনকে আসামি করে একটি চেক বই উদ্ধারের আদালতে মামলা হয়েছে।

রবিবার (৫ ফেব্রয়ারী) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত অভয়নগর যশোরে মামলাটি করেছেন উপজেলার ধোপাদী গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে মোঃ আবু হানিফ (রিপন)।

মামলার আসামি হলেন, ধোপাদী গ্রামের মৃত- ছলিম মুন্সীর ছেলে মোঃ আনিছুর রহমান(৪২), লক্ষিপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ রিংকু(২৮), ধোপাদী গ্রামের মোঃ মোক্তার গাজীর ছেলে মোঃ ইমরান হোসেন(২৭), একই গ্রামের হালিম মুন্সীর ছেলে মোঃ হাফিজুর রহমান(৩৮), আং রহমান দপ্তরীর ছেলে মামুন(২৩)।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ২০২২ইং তারিখে বাদি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন, উল্লেখিত আসামিরা দীর্ঘদিন বাদির কাছে চাঁদা দাবি করে আসছিল, ঘটনার দিন আসামিরা একত্র হয়ে বাদির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বাদিকে মারপিট করে অপহরণ করে নিয়ে যায়। আসামিরা ওই সময় ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা সহ মামলায় উল্লেখিত চেক বই লুট করে নিয়ে যায়। যে কারনে বাদি ন্যায় বিচারের স্বার্থে চেক বই উদ্ধারের মামলাটি করেছেন।

যার ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৩৮০/১১৪ দঃ বিঃ বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION