1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে: ওবায়দুল কাদের - Bangladesh Khabor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিনের আকুতি, গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৫০ হাজার টাকা জরিমানা সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা আরও ৪ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭১২ একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টে ‘বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’ টুঙ্গিপাড়ায় কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন  তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে: ওবায়দুল কাদের

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হলেই অগ্নি-সন্ত্রাসের পথে হাঁটে। সেই আশঙ্কা এখনো আছে। জনসম্পৃক্ততার অভাবে বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে। পথ হারিয়ে বিএনপির আন্দোলন এখন নীরব পদযাত্রায় নেমেছে।

রোববার সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

আন্দোলনের নামে বিএনপি তলে তলে দুরভিসন্ধি করছে কিনা- তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে তো বিএনপির অনেক আন্দোলন হলো। বিদেশেও তো গেল লবিং করতে, লাভ তো হলো না।

তিনি আরো বলেন, আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায়- যেন একটি অনির্বাচিত সরকার, আরেকটি ওয়ান ইলেভেন হয়। শেখ হাসিনা বাদে যে কেউ আসুক বিএনপির তাতে আপত্তি নেই। বিএনপির গোপন অভিসন্ধি, উদ্দেশ্য ও কর্মকাণ্ডের ধরন থেকে এটাই স্পষ্ট হয়ে উঠছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশ গ্রহণ করলে ভোটারদের উপস্থিতি বাড়বে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা আশাবাদী বিএনপি আগামী নির্বাচনে আসবে। আমরা খবর পাচ্ছি- তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপি আবারো ষড়যন্ত্র করছে কিনা সেটাও দেখা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, সময়মতো প্রার্থীতা ঘোষণা করবে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION