1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজস্ব আয় আরও বাড়ানোর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

রাজস্ব আয় আরও বাড়ানোর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজস্ব আয় আরও বাড়ানোর পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত রাজস্ব সম্মেলন দুই দিনব্যাপী (৫-৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশে প্রথমবারের মতো এ সম্মেলন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সার্বিক অর্থনীতি যত উন্নত হবে এবং মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, দেশ তত বেশি এগিয়ে যাবে। কাজেই রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।

সংশ্লিষ্টদের রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, রাজস্ব আয় আরও বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী সেবার মানসিকতা নিয়ে নিজেদের পেশাদারি দায়িত্ব পালন করে যাবেন। কর দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করার পাশাপাশি এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবু হেনা রহমাতুল মুনিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION