1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাঁদাবাজ-মাস্তান-জমি দখলকারীর আ.লীগে জায়গা নেই - Bangladesh Khabor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিনের আকুতি, গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৫০ হাজার টাকা জরিমানা সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা আরও ৪ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭১২ একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টে ‘বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’ টুঙ্গিপাড়ায় কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন  তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

চাঁদাবাজ-মাস্তান-জমি দখলকারীর আ.লীগে জায়গা নেই

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চাঁদাবাজ, মাস্তান, জমি দখলকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আওয়ামী লীগে জায়গা নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে থেকে, সরকারের মধ্যে থেকে, দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল- এসব যারা করবে, মাদক ব্যবসা যারা করবে, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে আছে তাদের আওয়ামী লীগ করার সুযোগ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকের অভাব নেই; আওয়ামী লীগের বহু লোক; ডাক দিলেই হাজার হাজার লোক। খারাপ লোক এনে পার্টির নেতা করার কোনো দরকার নেই। একটা খারাপ লোক দলের ভাবমূর্তি নষ্ট করে; একটা খারাপ লোকের জন্য গোটা পার্টির দুর্নাম হয়।

হিরো আলমকে জিতিয়ে বিএনপি সংসদকে ছোট করতে চেয়েছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বললেন ‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে’- হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠল তার। তিনি ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হয়েছে।

সমাবেশের শুরুতে ওবায়দুল কাদের উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আপনারা কেমন আছেন? জানি একটু ভালো নেই। আমরা পরিস্থিতিকে অস্বীকার করছি না। শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন যাতে করে আপনাদের দুঃসময় কেটে যায়। শেখ হাসিনা রাত জেগে মানুষের কথা ভাবেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, খেলা হবে, খেলা তো হবেই। কিন্তু কার সঙ্গে খেলব? বিএনপির উঁচু গলা নিচু হয়ে গেছে। কী খেলব তাদের সঙ্গে! বিএনপিকে বলি, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেই রকম পার্টি দরকার, প্রতিপক্ষ দরকার।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION