1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবী অযৌক্তিক : আসম ফিরোজ এমপি - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবী অযৌক্তিক : আসম ফিরোজ এমপি

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৪ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন,‘উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই নো মোর তত্ত্বাবধায়ক, দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে সামরিক জান্তা সরকার আসার কোনো সুযোগ নেই। এই মুহুর্তে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবী অযৌক্তিক।

শনিবার সকালে বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪নং নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসম ফিরোজ এমপি বলেন, ‘বিশ্বের উন্নত দেশে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়। এদেশেও আগামী সংসদ নির্বাচন আওয়ামীলীগ সরকারের অধীনেই হবে। নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।’

নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এসএম ফয়সাল আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION