1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ময়লার গাদায় ইদ্রিসের পরিবারের জীবিকা  - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বাউফলে ময়লার গাদায় ইদ্রিসের পরিবারের জীবিকা 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৬০১ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌরসভার বালিকা বিদ্যালয় ও বাজার রোডের সংযোগ সড়কে বিশাল ময়লা আবর্জনার স্তুপ। পুরো এলাকা জুড়ে বাতাসের সাথে ঘুরে বেড়াচ্ছে দুর্গন্ধ। কয়েক বছর ধরেই শহরের প্রাণকেন্দ্রের প্রায় ৮ শতাংশ জায়গা জুড়ে এ দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার স্তুপ।
স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার সকল বয়সের পথচারীদের এই পথ দিয়ে নাঁক কুঁচিত করে চলতে হয়। প্রতিদিনের রক্ষিত এই ময়লার মধ্যে দিয়ে জীবিকা খোঁজেন মোহাম্মদ ইদ্রিস আলী (৫৫)। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ টা পর্যর্ন্ত ময়লা আর্বজনার মধ্যে পুরানো লোহা সহ প্লাস্টিক খুঁজে থাকেন। খুঁজে পাওয়া প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা ভাঙ্গারীর দোকানে (পুরানো মালামাল ক্রয়কারী দোকান) বিক্রি করে ৮০ থেকে ১০০ টাকা উপার্জন করেন। এ টাকায় ২ সন্তান সহ স্ত্রী নিয়ে সংসার চলে তার।
ইদ্রিস জানান, তার বাড়ী উপজেলার নাজিরপুর গ্রামে। ময়লা আবর্জনা ছানতে তার ভয় নেই, লজ্বা নেই। এটার মধ্যে লুকিয়ে আছে তার পরিবারের ভরন পোষনের টাকা। ময়লার মধ্যে থেকেই তার খাবার বের হয়ে যায়। এর মধ্যেই অনেক ধরনের খাবার পাওয়া যায়।
সরকার বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি ভিজিএফ দিলেও তার ভাগ্যে জোটেনি। চেয়ারম্যান মেম্বারদের সাথে যাদের সখ্যতা আছে তারাই বার বার চাউল ডাল তেল টাকা পেয়ে থাকে। হাতে ময়লার পলিথিন, মুখে ক্ষোভের কণ্ঠস্বর, আমি গরীব ময়লা ছানি; আমাকে চোঁখে দেখছে না জনপ্রতিনিধিরা।
বাউফল পৌসভা পরিচ্ছন্নকর্মী সেলিম জানান, আমরা ময়লা রাখার পরে ইদ্রিস ভাই এগুলো খুঁজে পুরানো জিনিস পত্র নিয়ে থাকে। দেখছি প্রতিদিন এ ভাবে টোকাইয়া (কুড়াইয়া) থাকে। তার কোনো অসুখ-বিসুঁখ দেখছিনা। পরিচ্ছন্নকর্মী অঙ্গবিক্ষেপ করে বলেন, দ্যাখেন ভাই আল্লার কি লিলা খেলা, বড়োলোকেরা খাবার খাঁয়না, কারন বাসি খাবার খাইলে তাদের নাকি কলেরা হইবো। লোকটা গরীব মানুষ, বড়ো লোকের ডাস্টবিনে ফেলে রাখা খাবার তুলে নিয়ে খায় অথচ তার কলেরা হয়না; হয় বড়ো লোকের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION