1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের উচ্ছ্বাস - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের উচ্ছ্বাস

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : করোনা মহামারির কারণে গত দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ফলে এ বছর স্বাভাবিকভাবেই বিদেশি মেহমানের সংখ্যা অন্যবারের তুলনায় বেশি। আর দু’বছরের বিরতির পর এ বছরের ইজতেমা নিয়ে উচ্ছ্বসিত বিদেশি মেহমানরা।

বিদেশিদের সহযোগিতার জন্য সার্বক্ষণিক তাদের পাশে থাকছেন বাংলাদেশিরা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েমের সাথে ঢাকা পোস্টের কথা হলে তিনি জানান, মোট ৫০টি দেশ থেকে ৮ হাজারের বেশি মেহমান ইজতেমায় এসেছেন।

গণমাধ্যমের হাতে আসা তথ্যে দেখা গেছে, আগত মেহমানদের মধ্যে ইংরেজি ভাষাভাষী রয়েছেন ২ হাজার ৭৯৮ জন, উর্দু ভাষাভাষী ১ হাজার ৫৫০ জন৷ এছাড়া পশ্চিমবঙ্গের ১ হাজার ৮৬৫ জনও এসেছেন ইজতেমায়।

এছাড়াও পাকিস্তান, সৌদি আরব, ইসরায়েল, ফিলিস্তিন, মালদ্বীপ, নেপাল, জিবুতির মেহমানও রয়েছেন।

মাঠের এক পাশে কামারপাড়া সেতুসংলগ্ন একটি বিশাল তাঁবুতে রাখা হয়েছে তাদের। তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইজতেমা আয়োজকদের পক্ষ থেকে। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থাও করা হয়েছে।

ইন্দোনেশিয়ার মুসলিম আহমদ ফওজী বলেন, আমি ইন্দোনেশিয়া থেকে ইজমেতায় এসেছি৷ এখানকার মুসলিমরা খুবই বন্ধুসুলভ আচরণ করছেন। তারা আমাদের সকল কাজে সহায়তা করছেন। ইজতেমায় আসতে পেরে আমরা খুব খুশি। এর আগে আমি গোপালগঞ্জের কয়েকটি মসজিদে সফর করেছি৷

ইন্দোনেশিয়ার আরেক মুসল্লি ইদি আজওয়ার বলেন, বাংলাদেশের মুসলমানরা খুব অতিথিপরায়ণ। একইসাথে তারা ধর্মভীরুও৷ বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। আমি আগামীতেও এ দেশে আসতে চাই।

ইজতেমার এ পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর তিন ছেলেসহ প্রায় ৫০ জন আলেমের এক জামাত অংশ নিয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনের আমল। শুক্রবার থেকেই ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ও নৌ-পথে ময়দানের উদ্দেশ্যে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION