1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা উপভোগ করছে: স্পিকার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: মন্ত্রী আমির খসরু প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেফতার ৬ জন রিমান্ডে সোনারগাঁয়ে ১টি চুনা কারখানা ধ্বংস ও ১৬শ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান জয়পুরহাটের হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রূপগঞ্জে ২ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার রাষ্ট্রপতি পদে এখনও প্রার্থী ঠিক করেনি বিএনপি: চিফ হুইপ

বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা উপভোগ করছে: স্পিকার

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি এবং ভবিষ্যৎ নেতৃত্ব। তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা উপভোগ করছে। এসময় শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত যুগোপযোগী। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২-এ এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে নারী শিক্ষায় রেকর্ড অগ্রগতি হয়েছে। চিকিৎসা ও শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে শিক্ষাবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষকবান্ধব কর্মসূচি, নারী ও শিশুবান্ধব কর্মসূচি গ্রহণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সরকার সচেষ্ট। স্মার্ট কমিউনিটি, স্মার্ট সিটিজেন তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ মনজুরুল ইসলাম, ফাউন্ডেশনের সিইও ইকবাল আনোয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION