1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর: পাটমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর: পাটমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২০ জন পঠিত

নিউজ ডেস্ক : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শিক্ষক‌দের বেতন ভাতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর।

বৃহস্প‌তিবার বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৫১তম বাংলা‌দেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কা‌রিগ‌রি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠান হয়।

গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকা‌রের আম‌লে দে‌শের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই বিনামূ‌ল্যে নতুন বই দিয়েছেন।

তিনি বলেন, শিক্ষা জাতির মূল শক্তি এবং শিক্ষকরা অন্ধকারে আলোর দিশারি। তারা জাতি বিনির্মাণের কারিগর। প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে ও শিক্ষকদের মর্যাদার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। এজন্য তিনি শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল এখন রাষ্ট্র পাচ্ছে। তাই উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে বঙ্গবন্ধুকন্যা শেখ হা‌সিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত কর‌তে হ‌বে।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা র‌ফিক উদ্দিন আহ‌মেদ, উপ‌জেলা সহকারী মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION