1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর কন্যার মতো প্রধানমন্ত্রী আর পাবেন না : এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

বঙ্গবন্ধুর কন্যার মতো প্রধানমন্ত্রী আর পাবেন না : এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ জন পঠিত

বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী : অনেক প্রধানমন্ত্রী দেখেছেন, ভবিষ্যতে আরো অনেক প্রধানমন্ত্রী আসবে যাবে। তবে দেশ ও মানুষের ভাগ্যোয়নে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো আর প্রধানমন্ত্রী পাবেন না। তাই শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী যেন বার বার ক্ষমতায় আসেন সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

বঙ্গবন্ধুর ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেছেন, এদেশে অনেক প্রধানমন্ত্রী ছিলো যারা এতিমদের টাকা লুটপাট করে আত্মসাত করার ঘটনায় কারাভোগ করছেন। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু করোনাকালীন সময়ই এদেশের এক কোটি অসহায় মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। ভূমিহীনদের জমিসহ গৃহ নির্মান করে দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা বারোটায় বরিশালের গরীবের ডাক্তারখ্যাত দাস রনবীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রতিটি মানুষ তার কর্মের মাধ্যমে প্রজন্মের কাছে চিরদিন বেঁচে থাকেন। যেমনি করে বেঁচে আছেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত।

তিনি আরও বলেন, গরীবের ডাক্তার দাস রনবীরের কর্মের কারণেই আজো তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে। প্রয়াত চিকিৎসকের স্মরনে তিনি বলেন, ডা. দাস রনবীর ছিলেন একজন মহৎপ্রান চিকিৎসক, আমৃত্যু তিনি বিনামূল্যে মানব সেবা করে এ অঞ্চলের গণমানুষের মাঝে অমর হয়ে আছেন।

চিকিৎসা ব্যবস্থায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা ধরনের ওষুধ পাচ্ছেন। সরকার উপজেলা হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে তুলেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে।

গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গরীবের ডাক্তার দাস রনবীরের পিতৃভূমি বিল্লগ্রাম হাটে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসক এবং গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়াত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দাস রনবীরের সহধর্মীনি জয়িতা রায় তমা,
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ।

ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ প্রমুখ। সভার শুরুতে গরীবের ডাক্তার দাস রনবীরের স্থায়ী মুর‌্যালে অতিথিরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION