1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয় ৪৬ লাখ টাকা - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

প্রথম সপ্তাহে মেট্রোরেলের আয় ৪৬ লাখ টাকা

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর প্রথম সপ্তাহে মেট্রোরেল পরিচালনা করে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এদিকে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ।

সোমবার (২ জানুয়ারি) রাত ১১টায় ডিএমটিসিএল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রথম সপ্তাহে (৫ দিন) মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও ৪ হাজার ৮০৪টিএমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।

ডিএমটিসিএল জানায়, পঞ্চম দিন অর্থাৎ ২ জানুয়ারি ৭ হাজার ৬৩৫টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) এবং ১ হাজার ৬৩টি এমআরটি পাস বিক্রি করা হয়েছে। এসব থেকে আয় হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৪১০ টাকা।

এর আগে, চতুর্থ দিন অর্থাৎ ১ জানুয়ারি ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এছাড়া ৩১ ডিসেম্বর টিকিট বিক্রি হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার।

৩০ ডিসেম্বর ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার এবং প্রথম দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়।

আজ (মঙ্গলবার) মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন। ওই দিন কোনো যাত্রী পরিবহন করবে না দ্রুতগতির বিদ্যুৎচালিত মেট্রোরেল।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে উত্তরা উত্তর (দিয়াবাড়ি) স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত চলাচল করছে মেট্রো-ট্রেন।

প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চালানো হচ্ছে দ্রুত গতির এ বাহনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION