1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চ্যালেঞ্জ মোকাবিলা করে আ.লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

চ্যালেঞ্জ মোকাবিলা করে আ.লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪০৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গত ১৪ বছরে দেশের সব খাতে আওয়ামী লীগের নেতৃত্ব উন্নয়ন হয়েছে। আশা করছি, আগামীতেও আওয়ামী লীগের নেতৃত্বে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের সম্মেলন হয়েছে। নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খুব বেশি পরিবর্তন আসেনি,আগের কমিটির অনেকেই নতুন কমিটিতে রয়েছেন। তার কারণ প্রধানমন্ত্রী তাদের উপর আস্থা রেখেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘৫৯ বছরে বাংলাদেশ টেলিভিশন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই। ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ যখন বহু ভাগে বিভক্ত, সে সময় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনা।

তিনি বলেন, সন্তানকে মা যেমন লালন-পালন বড় করে, একইভাবে বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকেও অনেক কষ্ট করে শেখ হাসিনা সুসংগঠিত করেছেন, দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন। সুতরাং শুধু দলেই নয়, বাংলাদেশেও শেখ হাসিনার বিকল্প নেই। যত সমালোচনাই হোক না কেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করেছেন শেখ হাসিনাই।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন পৃথিবীর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপিত হয়। বিশ্ব খাদ্য সংস্থা, জাতিসংঘ অন্যান্য দেশের কাছে বাংলাদেশকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION