1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরুর আগে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসময় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এদিকে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন ডেকেছেন। শুক্রবার সকালে সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে এটিই তার শেষ সংবাদ সম্মেলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION