1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘মেইড ইন বাংলাদেশ উইক’-এ বিশেষ পুরস্কার পেল ‘স্নোটেক্স গ্রুপ’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

‘মেইড ইন বাংলাদেশ উইক’-এ বিশেষ পুরস্কার পেল ‘স্নোটেক্স গ্রুপ’

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বিশ্বে বাণিজ্য প্রসারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজনে ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’-এ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে দেশের অন্যতম তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘স্নোটেক্স গ্রুপ’।

পণ্য উন্নয়ন এবং শিল্প প্রকৌশলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্নোটেক্স গ্রুপ’-কে এই বিশেষ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারটি গ্রহণ করেন স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ এর আয়োজন করেছে বিজিএমইএ।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি এবং সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION