1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সিত্রাংয়ের আঘাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় সিত্রাংয়ের আঘাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৫১ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সিত্রাংয়ের আঘাতে প্রায় ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এ উপজেলায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বিভিন্ন দপ্তরের প্রাথমিক তথ্যে জানা গেছে।

তবে এ হিসাব আরো বাড়তে পারে বলে স্ব-স্ব দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে গত তিন দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে উপজেলার ১১টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ। ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যুতের সমস্যা সমাধান হতে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে বলে জানিয়েছে উপজেলা বিদ্যুৎ অফিস।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার ওপর দিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং বয়ে যায়। পোলসাইর গ্রামের অরুণ বৈরাগী বলেন- আমার দুই বিঘা জমির টমেটো, এক বিঘা জমির ফুলকপির ক্ষেত নষ্ট হয়ে গেছে। তালপুকুরিয়া গ্রামের খোকন রায় বলেন- সিত্রাংয়ের আঘাতে আমার দুটি পোল্ট্রি শেড সম্পূর্ণ ভেঙে গেছে, শেডে থাকা এক হাজার মুরগি মারা গেছে, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, সরকারি সহযোগিতা না পেলে আমার পথে বসতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এ উপজেলায় তিন দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, আমাদের প্রাথমিক তথ্য মতে, এই বৃষ্টির পানি ও বাতাসে মৌসুমি ফসলের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে এ পর্যন্ত বিধ্বস্ত প্রায় ২০০ ঘরবাড়ির তালিকা পেয়েছি, তবে এর সংখ্যা আরো বাড়তে পারে।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সাখাওয়াত হোসেন বলেন, সিত্রাংয়ের আঘাতে উপজেলা পল্লী বিদ্যুতের ৫০টি খুঁটি ভেঙে ও ২০০ খুঁটি হেলে পড়েছে, অনেক স্থানে তার ছিঁড়ে গেছে, এসব মেরামত করতে আমাদের প্রায় পাঁচ থেকে সাত দিন সময় লাগবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, আমাদের প্রাথমিক তথ্য মতে, ঘরবাড়ি, রাস্তা-ঘাট, বিদ্যুৎ, বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও কৃষি বিভাগ নিয়ে এ উপজেলায় সিত্রাংয়ের আঘাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিভিন্ন সহযোগিতা দেওয়া শুরু করেছি। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION