1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বলদীঘাট জান মাহমুদ সরকার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি কামরুল - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বলদীঘাট জান মাহমুদ সরকার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি কামরুল

  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৩ জন পঠিত
এসএম দুর্জয়: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জান মাহমুদ( জে এম) সরকার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধির একক ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল হাসান মন্ডল ।বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বলদীঘাট জান মাহমুদ(জেএম) সরকার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ নুরুল ইসলাম, সভাপতি পদে কামরুল হাসান মন্ডলকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,সহকারী শিক্ষক, শিক্ষিকাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান মন্ডল বলেন, জান মাহমুদ(জেএম) সরকার উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন, বিগত সভাপতির দায়িত্ব থাকাকালীন এই বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ সহ পড়াশোনার মান উন্নয়নে সবসময় কাজ করেছেন তিনি ,আগামী দিন গুলো তিনি বিদ্যালয়ের উন্নয়নের কাজের স্বার্থে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে আশাবাদী।
পরিশেষে তিনি বলেন, যারা আমাকে ভোট ও সমর্থন  দিয়ে সভাপতি পদে নির্বাচিত করেছেন তাদের সকলকেই জানাই অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন।  উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের সকল অভিভাবক সদস্য পদে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয় অভিভাবক সদস্য ।
পরে শিক্ষকদের মধ্য থেকে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করেন। নিয়ম অনুযায়ী তাদের ভোটে কামরুল হাসান মন্ডলকে আবারো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION