1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল: দিনাজপুরের কাহারোলে ইট ভাটায় ডাকাতি করার পর ডাকাত দল মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার পথে রংপুর জেলার পাগলাপীর নামক স্থানে দিনাজপুর র‌্যাব-১৩ কর্তৃক আটক।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে মাইক্রো-বাসসহ একটি ডাকাত দল কাহারোল উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের প্রিতির বাজার এর নিকটে মেসার্স এ.ব্রিক্স ভাটায় ঢুকে অতর্কিত ভাবে ইট ভাটার ম্যানেজার মোঃ সাহিনুর ইসলাম ও পাহারাদার রাম গোপালকে বেধে রেখে ডাকাত দল ১২ ভোল্টের ট্রাষ্টরের ৫টি ব্যাটারী, একটি সোলার ব্যাটারী, একটি এপলো ব্যাটারি,একটি ট্রান্সফরমার, একটি এনড্রয়েড মোবাইল সেটসহ এবং নগদ অর্থ ও অন্যান্য মালামাল নিয়ে মাইক্রো বাস যোগে পালিয়ে যাওয়ার সময় ৩১ আগস্ট বুধবার র‌্যাব দিনাজপুর-১৩ রংপুর জেলার পাগলাপীর নামক স্থানে মালামালসহ ১১জন ডাকাতকে আটক করেন।

রাত ১০টায় দিকে কাহারোল থানায় ডাকাতদেরকে নিয়ে আসা হয় এবং এ ব্যাপারে কাহারোল থানায় বাদী হয়ে মেসার্স এ.ব্রিক্স এর মালিক মোঃ আহসান একটি ডাকাতি মামলা দায়ের করেন । মামলা নং-১১,তারিখ-৩১/০৮/২০২২ইং।

গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ শাহিন মিয়া(২৮),পিতা-গণি মিয়া,উপজেলা-পীরগাছা,জেলা- রংপুর,২। মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-রমজান আলী, উপজেলা-সৈয়দপুর,জেলা-নীলফামারী,৩। মোঃ সাজ্জাদ হোসেন (৪০),পিতা-মোঃ নবির উদ্দীন,উপজেলা-ঠাকুরগাঁও সদর,জেলা-ঠাকুরগাঁও,৪। মোঃ রেজাউল করিম (৩৫),পিতা-গফুর আলী,উপজেলা-ফুলবাড়ী,জেলা-কুড়িগ্রাম,৫। মোঃ শিফাজুল ইসলাম(৩২),পিতা-মোঃ আফসার আলী,উপজেলা-মিঠাপুকুর,জেলা-রংপুর, ৬। মোঃ ফারুক(৩২),পিতা-মোঃ মোজাহার আলী,উপজেলা-উলিপুর,জেলা-কুড়িগ্রাম,৭। মোঃ আবু বক্কুর (৬০),পিতা-ইসমাইল আলী,উপজেলা-রংপুর সদর,রংপুর,৮। মোঃ শরিফুল ইসলাম(৩৮)পিতা-মৃত আবসার আলী,উপজেলা-কাউনিয়া,রংপুর,৯। ভুট্টু বর্ম্মন(৪০),পিতা-অনিল বর্ম্মন,উপজেলা- রংপুর সদর,জেলা-রংপুর, ১০। মোঃ আল-আমিন(৫০),পিতা-মোঃ সহিদুল ইসলাম,উপজেলা-বদরগঞ্জ,জেলা- রংপুর ও ১১। আব্দুস সালাম(৪৩),পিতা-মোন্তাজ আলী,উপজেলা-দেওয়ানগঞ্জ,জেলা-জামালপুর ।

গ্রেফতারকৃতদের ০১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার কাহারোল থানা পুলিশ দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION