1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে হিসাব মহানিয়ন্ত্রক এর শ্রদ্ধা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে হিসাব মহানিয়ন্ত্রক এর শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৪৫ জন পঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২২  উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের হিসাব মহা নিয়ন্ত্রক  মো. নূরুল ইসলাম। শনিবার (২০ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে এ শ্রদ্ধা নিবেদন করেন।
সফরসঙ্গী হিসেবে এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিএএফও  সিকদার রাশেদ কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিএএফও সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান,  শিক্ষা মন্ত্রণালয়ের সিএএফও সেলিনা রহমান,  কৃষি মন্ত্রণালয়ের সিএএফও মো. মনিরুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিএএফও মোসাম্মৎ সালমা বেগম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিএএফও কাজী  ফররুখ আহম্মদ,  বিসিএস (ঢাকা)  তানযিলা চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিএএফও ফাতেমা ইয়াসমিন, খাদ্য মন্ত্রণালয়ের সিএএফও রোনক সুফিয়া আফছারা রহমান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিএএফও মনোয়ারা আখতার,  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিএএফও আ. ন. ম. শহীদুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিএএফও মো. হাসিনুর রহমান, ডিসিজিএ (হিসাব-১) কাজী কাইয়ুম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, গোপালগঞ্জ জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবীব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
পরে তিনি সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে  ‘৭৫- এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে হিসাব মহা নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION