1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু ১ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

কুয়াকাটায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু ১

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২১২ জন পঠিত
মোঃ জাহিদ, কুয়াকাটা: পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড খুজুরা আলমগীর (৪৪) নামের এক দিনমজুরের মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বরণ করেছে। বুধবার (১ জুন) দুপুর ১টার দিকে লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আলমগীর ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে।
নিহতের ফুফতো ভাই জামাল উদ্দিন জানান, আলমগীর একজন দিনমজুর। যখন যে কাজ পায়সে কাজ করে। সকালে খালে মাছ ধরার জন্য জাল পেতে বাড়ি ফেরার পাশের বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
কুয়াকাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান রিজভী জানান, বিদ্যুৎস্পৃষ্টের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। তাই তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION