1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক সেবির কারাদণ্ড - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক সেবির কারাদণ্ড

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৬৯ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ৩ জন মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪২), কড়ই এলাকার আহম্মেদ ইকবালের ছেলে আহম্মেদ মাসুদ পারভেজ (৪৫) ও হাতিল এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে তারাজুল ইসলাম (৪৯)।

জানা গেছে, শনিবার (২৮ মে) দুপুর ১২ টায় জয়পুরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে জয়পুরহাট পৌর সদরের শাপলা আবাসিক হোটেলের অপর পার্শ্বে এক গলির ভিতর পরিত্যাক্ত একটি ঘরে বসে মাদক সেবনের সময় তাদেরকে হাতেনাতে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১৬ ধারা মোতাবেক প্রকাশ্য স্থানে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার দায়ে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION