1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার গোপালগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আবু সোহেল জনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে মিতা আহমেদ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া ফায়ার সার্ভিসের দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি ১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৪৩৩ জন পঠিত

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে দুটি মোটর সাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই দুই যুবক নিহত হয়েছে। এবং অপর মোটরসাইকেল থাকা আরো দুই যুবক গুরুতর আহত হতে রামেক হাসপাতালে ভর্তি আছে।

শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার বসস্তপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহী নগরীর লক্ষিপুর এলাকার মোহাম্মদ আলী বকুলের ছেলে ইজাজ আহমেদ (২০) ও গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের জাহিদ হোসেন (২০)।

অপরদিকে আহতরা হলেন, রাজপাড়া চারখুটা মোড় এলাকার নরুলের ছেলে বন্য (২৫), ও ভাটাপাড়া এলাকার রাফি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ী বসন্তপুর নাইস ভাটা ও ড্রাগন ফলের বাগানের পাশে দুইটি মোটরসাইকেল রাজশাহী থেকে গোপালপুর মিষ্টির দোকানের দিকে যাচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী সাগর অটো রাইস মিলের ট্রাক রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট ২০-৩২০০ সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় দুটি মোটরসাইকেল দুর্ঘটনার সময় ট্রাকের ভিতর ঢুকে যায়। তাহার মধ্যে সুজুকি জিক্সার মোটরসাইকেল কালো রংয়ের দুই জন আরোহী ঘটনা স্থলেই মারা যায়।

অপরদিকে, আরেকটি মোটরসাইকেল টিভিএস লাল রঙের দুইজন আরোহী গুরুতর আহত হয়। ঘটনার
পরেই গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী মডেল থানা এবং গোদাগাড়ী ট্রাফিক পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয়।মোটরসাইকেল দুইটি উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।  এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ৩ টার দিকে
মহাসড়কের বসন্তপুর এলাকায় এলাকায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দুটি আমাদের কাছে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION