1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদ জামাত হবে দিনাজপুরে’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

‘এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদ জামাত হবে দিনাজপুরে’

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬১২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ তথ্য জানিয়েছেন।

সভায় হুইপ বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। তবে আয়তনের দিক থেকে দিনাজপুরের ঈদগাহ চার গুণ বড়। এ মাঠের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে ঈদের নামাজ আদায় করতে দিনাজপুরসহ পাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা আসেন। করোনার কারণে গত দুই বছর এখানে ঈদের জামাত হয়নি। ঈদের জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এবার ছয় লাখের বেশি মানুষ এ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা ব্যক্ত করেন হুইপ।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে। সিসিটিভি স্থাপনের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।

তিনি জানান, সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, জেলা সিভিল সার্জন এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, নিমতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION