1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হিলিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

হিলিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪২৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। ফলে হিলির আড়ত ও খুচরা বাজারে কমেছে পেঁয়াজের দাম। দেড় সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। অন্যদিকে কেজিতে ৮-১০ টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৩০-৩২ টাকায়। দাম কমায় খুশি পাইকাররা আর খুচরা ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের শুরু থেকে ৫ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৮টি ট্রাকে ৩ হাজার ৩১৭ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে ২০৩ ট্রাকে ৫ হাজার ৭৪৬ টন, যা গত সপ্তাহের চেয়ে ২ হাজার ১২৯ টন বেশি ।

হিলি বাজার ঘুরে জানা গেছে, কাঁচামালের দোকানে ইন্দোর জাতের পেঁয়াজ আগে ৩২ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৫-২৭ টাকায় বিক্রি হচ্ছে। নাসিক জাতের পেঁয়াজ ২৯ থেকে ৩০ টাকা, গুজরাট জাতের পেঁয়াজ ৩২ ও নগর জাত ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের ব্যবসায়ী মিথুন বলেন, এক সপ্তাহ আগেও বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ কম ছিল। এ কারণে পেঁয়াজের দাম একটু বেশি ছিল। সে সময় আমরা প্রকারভেদে ৪০ টাকা দরে বিক্রি করেছি। এখন আমদানি বাড়ায় ওই পেঁয়াজই ২৫-২৮ টাকায় বিক্রি করছি। এভাবে আমদানি বাড়লে আগামীতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

পেঁয়াজ ক্রেতা সুইট বলেন, প্রতিদিন দাম ওঠানামা করে। আমরা গরিব মানুষ, বেশি কিছু বুঝি না। যত কম দামে পাওয়া যাবে আমাদের জন্য তত ভালো। কিন্তু আমাদের কপালে ভালো খাবার নেই।

জানতে চাইলে হিলি বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, এ মৌসুমে বাজারে দেশীয় মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ ভালো। দামও ভালো ছিল। কিন্তু এখন ভারতীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় আবারও কমতে শুরু করেছে দাম। সব ঠিক থাকলে সামনের দিন পেঁয়াজের আমদানি আরও বাড়বে এবং দামও কমে আসবে। আসন্ন রমজানে পেঁয়াজের দাম কম থাকবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION