1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বদলে যাচ্ছে দেশ, চট্টগ্রামেও হবে মেট্রো রেল - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

বদলে যাচ্ছে দেশ, চট্টগ্রামেও হবে মেট্রো রেল

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও হবে মেট্রো রেল প্রকল্প। মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ঢাকায় কেন শুধু মেট্রো রেল হবে, চট্টগ্রামেও মেট্রো রেল হওয়া উচিত। চট্টগ্রাম বিমানবন্দর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রো রেল করো। এটা নিয়ে আমরা আলোচনা করে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেখানে শহরে স্টেশন আর বিমানবন্দর আছে—এই ধরনের বড় শহর যেখানে বিমানবন্দর ও স্টেশন আছে সেখানে মেট্রো রেলের মতো আইডিয়া আমাদের করা উচিত। মঙ্গলবার চট্টগ্রামের বিষয়ে আলোচনা হয়েছে। আগামীতে প্রকল্প আসবে। আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এটাকে উৎসাহ দেবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, “চাক্তাই খালের তলদেশে পাকা করে দেওয়ার কারণে নীচে পানি যেতে পারে না। এতে পানি শুধু ওপরেই থাকছে। এতে সর্বনাশ হচ্ছে। পানি নীচে যেতে পারে না বলে উপচে পড়ে শহর ডুবছে।“

এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা, “খবরদার নালা বা খালের নীচে এভাবে (পাকা করে) দেবেন না। তবে সেচের জন্য করতে পারেন। কারণ সেচের পুরো পানিটা রক্ষা করতে চায়। কিন্তু এটাতো সেচ নয়। এটাতো বন্যা নিয়ন্ত্রণ। সুতরাং এটা নীচে খালি রাখতে হবে।”

বৈঠকে উপস্থিত চট্টগ্রামের মেয়রকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের আওতা বেশি না বাড়িয়ে স্যাটেলাইট টাউন করার ওপর গুরুত্বারোপ করেছেন বলেও জানান মান্নান।

তিনি বলেন, প্রকল্প যথাসময়ে শেষ করতে না পারলে পরামর্শকদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

মন্ত্রী বলেন, অনেক প্রকল্পের সমীক্ষা হওয়ার পরও প্রকল্প ঠিক সময়মতো শেষ করা যাচ্ছে না। এ বিষয়ে বৈঠকে কথা উঠেছিল। কেউ কেউ মন্তব্য করেছেন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই হওয়ার পরও দেখা যায় দুইবার তিনবার সংশোধন করতে হয়, দাম বাড়াতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION