1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা! - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫৭১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১৩ মণ চাষকৃত পুকুরের মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। যার বাজার মূল্য আনুমানিক দুই-আড়াই লক্ষ টাকা।

রবিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পোড়ার ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরের পর মাছগুলো পুকুরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা চাষীকে জানালে ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গেল রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা ১২-১৩ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের পোড়ার ভিটা নামক এলাকার মৎস্য চাষী মোঃ আনোয়ার হোসেন নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৪৪ শতক জমিতে মাছের খামার করেছেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তার ৪৪ শতকের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরটিতে চাষ করা কার্পু, গ্লাস কাপ, সরপুটি, কাতল, রুই, বাটা, ব্রিগেড, সিলভার কাপ, শিংগি সহ দেশীয় বিভিন্ন প্রজাতির দুই লক্ষাধিক টাকার মাছ মারা যায়। রবিবার দুপুরের দিক পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, তার বাড়ি ছিল পার্শ্ববর্তী গ্রামে। পরবর্তীতে সে এই গ্রামে এসে বাড়ি করলে ২০০৭ সাল থেকে তার প্রতিপক্ষরা তাকে এ এলাকা থেকে উচ্ছেদ করার জন্য নানা রকম হুমকি ধামকী দিয়ে আসছে। সে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে মাছের প্রজেক্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিপক্ষরা সেখানেও নানাভাবে বাধা প্রদান সহ অত্যাচার করে আসছে। ওই অবস্থায় শনিবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে তার দুই লক্ষাধিক টাকার মাছ বিষ প্রয়োগে মেরেছে বলে তিনি সন্দেহ করছেন।

তিনি আরও বলেন, ‘গত ১৪-১৫ বছর আগে পোড়ার ভিটা এলাকায় বাড়ি করি। সেসময় অনেক কষ্ট করে একটি পুকুর খনন করি। সেই পুকুরে মাছ চাষ করেই কোনরকম ভাবে সংসারটা চালাচ্ছি। এখানে বাড়ি করার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে আমার ক্ষতি করে আসছে। গেল রাতে তারা আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার পুকুরে থাকা ১২-১৩ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল আমার ভিক্ষা করা ছাড়া আর কোন পথ নাই।’

আনোয়ারের ছেলে জনি বলেন, ‘আমি ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র। আমার বাবা মৎস্য চাষী এই ব্যবসা করেই বাবা আমার পড়াশোনার খরচ বহন করে। মৎস্য চাষ করেই বাবা কোনরকম সংসারটা চালাচ্ছে। প্রতিপক্ষের লোকজন রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। এখন আমাদের কি হবে। যারা পুকুরে বিষ দিয়েছে তাদের বিচার চাই আমি।’

প্রতিবেশী একরামুল হক ও তৈয়ব আলী বলেন, ‘আনোয়ার ভাই মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। কেবা কাহারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছেই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ না করায়, এখন পর্যন্ত কোন মামলা হয়নি, কাউকে আটক করাও হয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION