1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩৩০ কোটি টাকা ব্যয়ে সিংড়ায় হাইটেক পার্ক হবে : পলক - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

৩৩০ কোটি টাকা ব্যয়ে সিংড়ায় হাইটেক পার্ক হবে : পলক

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৪২৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে মাত্র তিন বছর কয়েক মাস সময় পেয়েছিলেন। এই অল্প সময়েই তিনি দেশকে উন্নত করতে কাজ শুরু করেছিলেন। একাত্তরের পরাজিত সৈনিক ও পঁচাত্তরের ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জোড়মল্লিকা-নিংগইন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ কোম্পানি লিমিটেডের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অনুভূতির পাশাপাশি সহানুভূতি না থাকলে ন্যায় ও সাম্যের শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। উচ্চশিক্ষার জন্য আর নাটোর, বগুড়া, রাজশাহী যেতে হয় না। আওয়ামী লীগ সরকার সিংড়ায় তিনটি অনার্স কলেজ করে দিয়েছে। ৫০ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। ৩২৯টি পৌরসভার রোল মডেল সিংড়া পৌরসভা। গত ১৩ বছরে সরকারের সব অবদান জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পৌঁছে দিয়েছি।

পলক বলেন, কোনো ভাতা নিতে ঘুষ দিতে হয় না। বিদ্যুতের আলোয় আলোকিত সিংড়ার ৫ লাখ মানুষ। ঘরে বসে বিদেশি আইটি কোম্পানিতে কাজ করে অর্থ উপার্জন করছে যুবকরা। যার অবদান সজীব ওয়াজেদ জয়ের। ৩৩০ কোটি টাকা ব্যয়ে সিংড়ায় হাইটেক পার্ক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। শীতের তীব্রতা থেকে জনগণকে রক্ষার জন্য কম্বল নিয়ে এসেছি। সিংড়া উপজেলায় ১৫ হাজার কম্বল বিতরণ করা হবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ কোম্পানি লিমিটেডের উপ-পরিচালক মো. আবু কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, জোড়মল্লিকা-নিংগইন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রলীগ নেতা আনিছুর রহমান লিখন, ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

এ সময় চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION