1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আইজিপি পদক পেলেন কালীগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

আইজিপি পদক পেলেন কালীগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৭৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ২০২১ সালে দায়িত্ব পালন ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদকে ভূষিত হয়েছেন গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন। এছাড়া ২০২০ সালের জন্য একই পদক পেয়েছেন কালীগঞ্জ থানার সাবেক ওসি এ.কে.এম মিজানুল হক।

গত ২১ জানুয়ারি পুলিশ সদর সফতর থেকে প্রকাশিত পদকের তালিকা রোববার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা রেঞ্জের ফেসবুক পেইজে প্রকাশিত হয়। সোমবার রাজারবাগ পুলিশ লাইনসে আইজিপি পদক প্রদানের কথা থাকলেও করোনার পরিস্থিতির তা স্থগিত করা হয়েছে।

আইজিপি পদক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের আস্থা অনেক বেড়েছে। এছাড়া পুলিশ আগের চেয়ে অনেকে বেশি দায়িত্ববান। কারণ পুলিশ এখন প্রযুক্তিনির্ভর। ৯৯৯-নম্বরের কারণে পুলিশ আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারছে।

আরেক পদক বিজয়ী এ.কে.এম মিজানুল হক বলেন, ভালো কাজের স্বীকৃতিতে যেকোনো প্রাপ্তি আরো বেশি দায়িত্বশীল করে তোলে। আইজিপি পদক অর্জনে কালীগঞ্জ থানার আপামর জনসাধারণ এবং থানার সব পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। তাদের সহযোগিতা না পেলে পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারতাম না। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ.কে.এম মিজানুল হক গাজীপুর পুলিশ সুপারের অফিসে পরিদর্শক হিসেবে কর্মরত। অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা ইয়াসমিন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের দায়িত্বে নিয়োজিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION