1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে প্রায় ৯ কোটি টিকা মজুত আছে : তথ্যমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

দেশে প্রায় ৯ কোটি টিকা মজুত আছে : তথ্যমন্ত্রী

  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৫২০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশে করোনাভাইরাসের প্রায় ৩১ কোটি টিকা এসেছে এবং বর্তমানে প্রায় ৯ কোটি টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সবাইকে টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

এ সময় তিনি বলেন, নিকটস্থ কোনো টিকাকেন্দ্রে শুধু এনআইডি কার্ড এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। আগে কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না। সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরে ঘরের বাইরে বের হতে আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। চারটি ধাপে ৪০০ কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION