1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আল্লাহর ৯৯ নাম খচিত ‘আসমাউল হুসনা’ মিনার উন্মুক্ত - Bangladesh Khabor
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রী জয়পুরহাটে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসআরবি-৫ ‘লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান করি’ সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় তিনদিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে কাল শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ গোপালগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ঢাকা রেঞ্জ ডিআইজি বাউফলে ৮০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু হয় চাঁদাবাজ থাকবে, না হয় আপনি থাকবেন: ওসিকে চিফ হুইপ

আল্লাহর ৯৯ নাম খচিত ‘আসমাউল হুসনা’ মিনার উন্মুক্ত

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৭২৪ জন পঠিত

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মহান আল্লাহর ৯৯ নামখচিত নবনির্মিত, ‘আসমাউল হুসনা মিনার’ নির্মাণের পর তা জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উদ্বোধনের আনুষ্ঠানিকতা ছাড়াই নির্মাণকাজ শেষে দৃষ্টিনন্দন মিনারটি জনসম্মুখে উন্মুক্ত করে দেওয়া হয়। এই মিনারটির অবস্থান বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এই মিনারের উদ্যোক্তা এবং বসুরহাট পৌরসভার অর্থায়নে এটি নির্মিত হয়েছে। এই মিনারটিতে আরবিতে মহান আল্লাহ পাকের ৯৯টি নাম খচিত রয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘আসমাউল হুসনা মিনার’ (আল্লাহর ৯৯ নাম)।

মিনারটি ধর্মপ্রাণ মুসলমানদের নজর কাড়ার পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মহান আল্লাহর ৯৯টি সুন্দর নামের সঙ্গে পরিচিত হতে সহায়ক হবে। তবে আরবির পাশাপাশি নামসমুহ বাংলা বানানেও লেখা থাকলে কোমলমতি শিক্ষার্থীদের পড়তে ও বুঝতে সুবিধা হবে বলে অনেকেই মতামত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION